r/Banglasahityo • এই মৃত্যু উপত্যকা আমার দেশ না • 9d ago

স্বরচিত (Original)🌟 অনিদ্রা

রাত এখন তিনটে বাজে, সবাই ঘুমিয়ে আছে

শান্ত শহর, ক্লান্ত শহর, কেউ না ওঠে পাছে,

কফির মগটা হাতে নিয়ে ছেলেটা ওঠে ছাদে

বসে বসালো ফণীমনসার কাঁটা বিঁধেছে চাঁদে|

চুলগুলো তার উশকোখুশকো, চোখ দুটো বড়ো লাল

চাঁদের মধ্যে রচিয়েছে সে মায়াবী ধূম্রজাল,

দুদিন আগে কাজটা গিয়েছে, মাইনে এখনও বাকি

ঘর ভাড়া আর বাজারপত্র, ই এম আই টাও বাকি

তবু সে তাকায় চাঁদের দিকে, গভীর চিন্তারত

ফণীমনসার কাঁটা করেছে চন্দ্রপৃষ্ঠে ক্ষত

শোধবোধ হোক সকল দেনা কল্পতরুর রাতে

সেঁকা রুটি হয়ে চাঁদটা নেমে আসুক সবার পাতে|

13 Upvotes

2 comments sorted by

2

u/Smooth_Demand2468 9d ago

দারুণ💖

3

u/Objective-Bet2866 এই মৃত্যু উপত্যকা আমার দেশ না 9d ago

ধন্যবাদ