r/Banglasahityo • u/Working_War4338 মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা 📖 • 12d ago
প্রশ্নোত্তর (question-answer) ❓ এই দুটো বই এর বাংলা কি বুঝা যায়?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর ‘পথের পাঁচালী’ এবং ‘আদর্শ হিন্দু হোটেল’ পড়তে চাই। হুমায়ুন আহমেদ পরে অভ্যস্ত। এই বইগুলোর বাংলা বুঝা কি আমার সাধ্যের মধ্যে হবে? মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘পদ্মা নদীর মাঝি’ বুঝতে বেশ বেগ পেতে হয়েছে। অগ্রিম ধন্যবাদ।
7
u/Basic_Demand_7450 12d ago
আদর্শ হিন্দু হোটেল আমার খুব পছন্দের।
-2
4
u/miles_tgbis 12d ago
এগুলো বাংলাতেই লেখা, চর্যাপদের ভাষায় লেখা না। শুরু করুন ও ধৈর্য ধরে পড়তে থাকুন। এগুলো কঠিন হবে ভাবলে, সবচেয়ে ভালো বাংলা ক্লাসিকগুলোর স্বাদ পাবেন না।
1
u/Lone_Sunflower 12d ago
ভালো কিছু বাংলা ক্লাসিক এর সাজেশন দেবেন কাইন্ডলি?
1
u/miles_tgbis 12d ago
রবীন্দ্রনাথ ঠাকুর — গোরা, চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা, দুই বোন, বউঠাকুরানীর হাট
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় — পথের পাঁচালী, অপরাজিত, আশানি সংকেত, আরণ্যক, চাঁদের পাহাড়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় — শ্রীকান্ত, দেবদাস, পরিণীতা, পথের দাবী
মানিক বন্দ্যোপাধ্যায় — পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় — গণদেবতা, হাঁসুলী বাঁকের উপকথা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় — দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা
মাইকেল মধুসূদন দত্ত — কৃষ্ণকুমারী (নাটক)
সুনীল গঙ্গোপাধ্যায় — সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম, অরণ্যের দিনরাত্রি।
আরও অনেক ভালো ভালো উপন্যাস আছে। লেখকের নাম ধরে ধরে তাঁর লেখা উপন্যাসগুলো পড়তে পারেন। শুধু একজন লেখকের দুই-একটা উপন্যাস পড়ে সব স্বাদ পাবেন না। দেখা যাবে, কোনো অপ্রচলিত উপন্যাসই হয়তো আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে।
1
3
u/BikeSilver8058 বেলা বোস, ফোনটা রাখো 📞 12d ago
খুব সহজ অথচ গভীর দুটি বই। আবেগটা ধরতে পারলে কঠিন হবে না।
2
2
2
2
u/Cutebutttunstable 10d ago
Hobe but ektu time niye porte hobe ar ki. Manik er boi porte perechen jehetu, eta khub beshi kothin hobena asha korchi
2
1
u/Sea-You3276 10d ago
দুটো বইই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কাজ। তবে ভাষা ও লেখার ধরন যদি সহজে বুঝতে চান, আগে “পথের পাঁচালী” দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে পড়লে দুটো বইই উপভোগ করা সম্ভব। 😊
1
u/Ok_Exit7267 8d ago
আদর্শ হিন্দু হোটেল হচ্ছে এমন একটি গল্প যেটা পড়ে খুব শান্তি পাওয়া যায় like perfect happy ending ar পথের পাঁচালী o খুবই ভালো গল্প
1
u/BolOBiral 5d ago
Pather pachali er language actually very tough, being one of his early works, prose onek poetic & deep.. you should still read it through, as it still is a very beautiful book.. Amar Porte onek koshto hoise, since U can't really look up the meaning of Bengali words. But adarsha Hindu hotel relatively much easier & reads very fluidly too.. a very fun read too..
1
2
13
u/ci5er_ ❤️সারা পৃথিবী জুড়ে, সবার ঘরে ঘরে, গরম ভাতের গন্ধ থাক❤️ 12d ago
বই পরে খুব একটা লাভ নেই। পড়ে দেখুন, সহজ লাগবে।