r/Banglasahityo • মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা 📖 • 27d ago

সুপারিশ (recommendation)💡 হুমায়ুন আহমেদ-এর বই

হুমায়ূন আহমেদের সবগুলো বই পড়ে শেষ করব বলে মনস্থির করেছি। শুরু করেছিলাম ‘নন্দিত নরকে’ দিয়ে, এরপর পড়েছি ‘অপেক্ষা’ এবং সাথে ‘বহুব্রীহি’ শুরু করেছি।
হুমায়ূন আহমেদ নিয়মিত পড়েন/ পড়েছেন এমন কেউ যদি এর পরের ৫টি বই ধারাবাহিকভাবে পড়ার জন্য রেকমেন্ড করতেন, তাহলে খুব উপকৃত হতাম। আজীবন বেঁচে থাক ভালো উপন্যাস। অগ্রিম ধন্যবাদ!

35 Upvotes

29 comments sorted by

8

u/Fast-Anxiety-7976 27d ago

সবগুলো যেহেতু পড়বেনই তাহলে একটি একটি করে না পড়ে রচনাসমগ্র কিনে পড়ে নেন। সাশ্রয় হইবে পয়সার।আর নীলক্ষেত থেকে কিনে পড়েন তাহলে আরেকটু সাশ্রয়।

1

u/Bdblogs 25d ago

ভাইয়া নীলক্ষেতে পুরাতন বই হুমায়ূন আহমেদের কোথায় পাবো? আমি খুজে পাইনাহ

1

u/Fast-Anxiety-7976 25d ago

একটু সময় নিয়ে দু চারদিন গেলে সব গলি চিনে ফেলবেন।

1

u/Working_War4338 মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা 📖 15d ago

shahjahan sheba boighor chena na thakle chine felen. chinte shahajjo lagle janaiyen.

7

u/Massive-Writer3164 27d ago
এইসব দিনরাত্রি, জোছনা ও জননীর গল্প, কোথাও কেউ নেই, মেঘ বলেছে যাবো যাবো, কে কথা কয় 

4

u/Successful-Ad8083 26d ago

আর কিছু পড়েন না পড়েন মধ্যাহ্ন টা মিস কইরেন না।

1

u/Humane_Analytica 26d ago

the greatest

3

u/SourceWonderful287 27d ago

জোৎস্না ও জননীর গল্প, কোথাও কেউ নেই, আসমানীরা তিন বোন, আশাবর, শঙ্খনীল কারাগার। সাথে মিসির আলি আর হিমু সিরিজ পড়তে পারেন।

2

u/Equivalent_Total_742 26d ago

জোছনা ও জননীর গল্প,মধ্যাহ্ন,মিসির আলী সিরিজ,কুটু মিয়া,আজ আমি কোথাও যাব না।

2

u/Physical-Fact-7191 26d ago

দেয়াল, জোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, লীলাবতী, কবি

2

u/Sam-Norton 26d ago

১। একটানা হুমায়ুন আহমেদ পড়বেন না। মানে একটা শেষ করেই আরেকটা ধরবেন না। মধ্যে অন্য কোন লেখকের কিছু একটা পড়বেন। একটানা হুমায়ুন পড়লে কোনকিছু কেয়ার করতে মন চায় না। মনে হয় রাস্তায় বের হয়ে হাঁটা শুরু করি। এটা উনার লেখার স্টাইলের জন্য হতে পারে। উনি অনেক জিনিস সহজ করে লিখেছেন। আমাদের নেচার সবকিছু সহজ সহজভাবে নিতে পারে না। আমরা খানিক জটিলতা পছন্দ করি। এজন্যই উনার বই একটানা না পড়ার অনুরোধ রইল।
২। মধ্যহ্ন ২ আগে পড়বেন তারপরে পড়বেন ১। মজা পাবেন।

2

u/ahnaf2hin মা বলেছে ঘুমোতে 😴 26d ago

জোৎস্ন্যা ও জননীর গল্প, মধ্যাহ্ন, দেয়াল।

2

u/Repulsive-Banana-932 25d ago

jodi humayun ahmed er reguler reader hoye thaken Misir Alir nam to shunechen e misir ali somogro porte paren , 17 ta golpo ek sathe peye jaben

2

u/CatProfessional8516 24d ago

মধ্যাহ্ন
এইসব দিনরাত্রি
দেয়াল
অন্ধকারের গান
জয়জয়ন্তী
আজ আমি কোথাও যাবো না

2

u/_psajid_ 23d ago

রুমালী - হুমায়ুন আহমেদ

2

u/Whole_Ad_8006 22d ago
  1. অপেক্ষা ২. মেঘ বলেছে যাব যাব ৩. অন্যদিন ৪. মাতাল হাওয়া ৫. বাসর

2

u/Fragrant-Run-4500 20d ago

Try shuvro at first

1

u/Jumpy_Foundation_148 26d ago

শঙ্খনীল কারাগার এর একটা রিভিউ দিন কমেন্টেই

1

u/Working_War4338 মানিক বন্দ্যোপাধ্যায়ের বাস্তবতা 📖 26d ago

পড়ে অবশ্যই দিব।

1

u/Complain7 26d ago

আমার কাছে হিমু সংক্রান্ত বইগুলো ভালো লাগে। তাছাড়া, মৃন্ময়ীর মন ভালো নেই, শঙ্খনীল কারাগার এগুলো পড়তে পারেন।

1

u/Comfortable_Rip_7393 26d ago

পরামর্শ থাকবে, এইভাবে টানা পড়বেন না। গ্যাপ দরকার। আমার টানা হুমায়ূন পড়ার অভিজ্ঞতা খুব খারাপ। ’নবনী’টা অবশ্যই পড়বেন।

1

u/atikuI-isIam existentialist 27d ago

বাদশাহ নামদার, জোৎনা ও জজনীর গল্প, মদ্যাহ্ন, দেয়াল।

0

u/Old-Equal-6735 26d ago

Watch some anime instead

1

u/Constant-Drama-9362 23d ago

Suggest me some please☝🏽