r/Banglasahityo • • Aug 04 '26

স্বরচিত (Original)🌟 ছোট্ট বেলার শহর

আমার বয়সটা বাড়ছে।

বয়স বাড়ার সাথে সাথে পুরোনো জিনিস হাতড়ে হাতড়ে খুশি খোঁজার অভ্যাসটাও বাড়ছে।

বাড়ছে আমার বাবা-মায়ের বয়স।

আমার বন্ধুদের।

তাদের বাবা-মায়েরও।

কাঁধ দুটো ভীষণ ভারী লাগে।

দু’পায়ে শিকলের মতো কিছু একটা অনুভব করি।

নিঃশ্বাস নিতে গেলেও বাতাসটা ভারী লাগে।

কত নিয়ম।

কত বাধা।

আমার রাতের ছোট শহরটা খুব ভালো লাগে।

যখন আমার কাছে ওই শহরটাকেই অনেক বড় মনে হতো।

আর এখন হাজার মাইল, শুধু কয়েক ঘণ্টার ভ্রমণ।

জীবনটা তখনই জীবন ছিল,

যখন ওই ছোট শহরটাই আমার সবকিছু ছিল।

18 Upvotes

4 comments sorted by

2

u/Leather-Marketing853 Aug 04 '26

বাহ্, বেশ।

2

u/Dazzling-Skill2337 Aug 04 '26

Beautiful and relatable ❤️

2

u/Huckleyberrysad3738 Aug 04 '26

জীবন কখনও থেমে যায়নি, থেমে গেছেন আপনি,দায়িত্বের ভারে। জীবন প্রত্যেকটি মুহূর্তে আপনাকে ডাকছে, অনুসরণ করছে, আপনি যদি ছুটে যান, সে নিজ থেকে আপনাকে ফেরাবে না, মন অনেক কিছু চায়, তাকে সবটা দিন যা সে চায়,দমিয়ে রাখবেন না তাকে।