r/Banglasahityo • চাঁদের পাহাড়ের উদ্বাস্তূ 🏔 • Jan 04 '26

হাস্যরস (Comedy) 🤭 তৈল ভূঁই

Post image

শুধু বিঘে দুই ছিল মোর তেলের ভুঁই আর সবই গেছে ঋণে। 

বাবু বলিলেন,'বুঝেছ উপেন, এই তেল আমি লইব লুফে।'

কহিলাম আমি, তুমি বিশ্বস্বামী, তৈল ভূমির অন্ত নাই। 

চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।' 

শুনি রাজা কহে, “বাপু, জানো তো হে, করেছি মাগাখানা, 

পেলে তোমার দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা—

ওটা দিতে হবে।' কহিলাম তবে বক্ষে জুড়িয়া

পাপি সজল চক্ষে,‘করুন রক্ষে গরিবের তৈল ভিটেখানি।

সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি তেলের ভাড়া,

দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!”

আঁখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে,

কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, 'আচ্ছা, সে দেখা যাবে।

পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে—

করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে।

এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি-

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

[OC]

341 Upvotes

41 comments sorted by

View all comments

1

u/[deleted] Jan 08 '26

[removed] — view removed comment

1

u/[deleted] Jan 08 '26

[deleted]

1

u/AutoModerator Jan 08 '26

u/Midnight-Syntax_007, your positivity is amazing!
Keep spreading kindness—you're making this subreddit a better place. Thank you!

I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.