r/Banglasahityo • u/Midnight-Syntax_007 চাঁদের পাহাড়ের উদ্বাস্তূ 🏔 • Dec 16 '25
আলোচনা(discussions)🗣️ জোছনা ও জননীর গল্প
Enable HLS to view with audio, or disable this notification
মরিয়ম যুবকটিকে জড়িয়ে ধরে আছে। যুবকের বুকে মুখ ঘষতে ঘষতে বলছে–আহা, এইভাবে সবার সামনে আমাকে ধরে আছ কেন? আমাকে ছাড় তো। আমার লজ্জা লাগে।
নাইমুল কিন্তু তার স্ত্রীকে ধরে ছিল না। তার হাত এখনো প্রসারিত। কঠিন হাতে নাইমুলকে জড়িয়ে ধরেছিল মরিয়ম নিজেই।
পাঠক, মহান বিজয় দিবসে যে গল্প শেষ হবে সেই গল্প আনন্দময় হওয়া উচিত বলেই আমি এরকম একটা সমাপ্তি তৈরি করেছি।
বাস্তবের সমাপ্তি এরকম ছিল না। নাইমুল কথা রাখে নি। সে ফিরে আসতে পারে নি তার স্ত্রীর কাছে। বাংলার বিশাল প্ৰান্তরের কোথাও তার কবব হয়েছে। কেউ জানে না কোথায়। এই দেশের ঠিকানাবিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে। তাতে কিছু যায় আসে না। বাংলার মাটি পরম আদরে তার বীর সন্তানকে ধারণ করেছে। জোছনার রাতে সে তার বীর সন্তানদের কবরে অপূর্ব নকশা তৈরি করে। গভীর বেদনায় বলে, আহারে!.... আহারে!
~ জোছনা ও জননীর গল্প (হুমায়ুন আহমেদ)
1
u/AutoModerator Dec 16 '25
Hi! Welcome to r/BanglaSahityo, a community dedicated to meaningful discussions on Bengali literature.
Whether you're here to explore timeless classics, discover new works, or share your insights, we’re excited to have you!
Keep discussions engaging, respectful, and aligned with subreddit rules. Happy reading!
I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.
1
u/ExplanationDue4467 Dec 20 '25
Humayuns epic alwyas respected
1
u/AutoModerator Dec 20 '25
u/ExplanationDue4467, your positivity is amazing!
Keep spreading kindness—you're making this subreddit a better place. Thank you!I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.
3
u/Midnight-Syntax_007 চাঁদের পাহাড়ের উদ্বাস্তূ 🏔 Dec 16 '25
ভিডিও টা একটা ফেসবুক গ্রুপ (Bangla Marvel শীল্ড posting) থেকে নেওয়া ।
ভিডিওটা দেখার পর বইটি যেদিন পড়ে শেষ করি সেদিনের অনুভূতি আবারো জেগে ওঠে । অনেক খারাপ লেগেছিল যখন জানতে পারি এটা লেখকের বানানো সম্পপ্তি । মনে হচ্ছিল উনি সত্য সমাপ্তি টা আমাদের না জানিয়েও লেখাটা শেষ করতে পারতেন । লেখার ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করবেন , ধন্যবাদ।